১০ জুন ২০২০


ওসমানীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নিউ স্টার ক্রিকেট ক্লাব

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষয়া উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সংবর্ধনা দিয়েছে নিউ স্টার ক্রিকেট ক্লাব।

বুধবার বিকেলে নিউ স্টার ক্রিকেট ক্লাব এর সভাপতি ও ওসমানীনগর ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক রাজু আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে-ছাত্রনেতা সৈয়দ শাহজাহান আলী, লামা ইসবপুর যুব কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী, সহ সভাপতি সুমন আহমদ,
ওসমানীনগর ক্রিকেট এসোসিয়েশনের অর্থ সম্পাদক আপিক আহমদ, ছাত্রনেতা সৈয়দ হুমায়ূন আলী, লামা ইসবপুর যুব কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুন্না আহমেদ, বাবুল আহমেদ, সজিব আহমেদ, ইপ্তি আহমেদ।

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রাজন আহমেদ, দিপ আহমেদ, ফাহিম আহমেদ, ইমন আহমেদ, নাফিজ আহমেদ, সুয়েব আহমেদ, ফাহিম আহমেদ, জুনেদ আহমেদ, রিয়াজ মিয়া।

শেয়ার করুন