সুমন আহমদ, জকিগঞ্জ প্রতিনিধিঃ “গাছ লাগান পরিবেশ বাচান” এই স্লোগান কে নিয়ে জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মধ্যদিয়ে যাত্রা শুরু করেছে ইউনিটি অফ জকিগন্জ এসোসিয়েশন নামে একটি অরাজনৈতিক সংগঠন।
বৃহপতিবার (২০ আগস্ট) দুপুরে ইছামতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: হানিফ উদ্দিন সুমন। জাকির আহমদের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অএ কলেজের অধ্যক্ষ মো: জালাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ড: হাবিবুল্লাহ বাহার, কলেজের অফিস সহকারী উজ্জল বিস্বাশ, স্বপন রায় ও আফতাব উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জকিগন্জে অনেক সামাজিক সংগঠন কাজ করতেছে কিন্তু তোমরা যারা এই সংগঠনে আছ সবমসময় গরিব মেধাবী ছাএ-ছাএীদের দিকে লক্ষ রাখতে হবে। যাতে করে কোন মেধাবী ছাএ-ছাএীরা লেখাপড়া থেকে বঞ্চিত না হয়।
তিনি আরো বলেন, আজকে যুব সমাজ মাদকাসক্ত হয়ে গেছে, তোমাদের মতো যারা সামাজিক সংগঠন নিয়ে কাজ করো চাইলেই যুব সমাজ কে মাদক মুক্ত করতে পারবে। পরে তিনি সংগটনের উওরোওর মঙ্গল কামনা করেন।
এ সময় ইউনিটি অফ জকিগঞ্জ এসোসিয়েশন এর সকল সদস্য উপস্তিত ছিলেন। পরে মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব কার্ষকর্ম শেষ হয়।