১৯ অক্টোবর ২০২৩


হারিয়েছে “বাদাম” নৌকার পাল

শেয়ার করুন

অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:

হাওরের বেষ্টনীতে আবদ্ধ ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর সুনামগঞ্জ জেলা। এজেলার চারদিকে রয়েছে অগনিত ছোট বড় হাওর। এবং পাড়ে রয়েছে অসংখ্য গ্রাম আর মাঝে মধ্যে দেখা মিলতো গঞ্জের বাজারের। বর্তমানে বারোমাসি রাস্তা নির্মাণ এবং উন্নয়ন আর বিজ্ঞানের প্রযুক্তিতে অতীতকে হাড় মানিয়ে বিলীন হয়েছে নিত্য প্রয়োজনীয় অতিউপকারী অনেক কিছুই।যার মধ্যে “বাদাম”নৌকার পাল ছিল অতি অন্যতম ও খুবই জনগুরুত্বপূর্ণ।এখনকার সময়ে “হাওরে হারিয়ে গেছে বাদাম নৌকার পাল”।

এটি দেখা যেতো হাওর, নদী ভরা বর্ষার ভাসমান পানির নৌকা বা নৌযানে।বর্ষার পানিতে এযেন পরম বন্ধু সব সময় সেবায় নিয়োজিত থাকতো এবং দেখা যেতো গ্রামের বড় বড় বাড়ির ঘাটে বাঁধা আছে একটি করে কাঠের তৈরী নৌকা। এবং নৌকায় দাঁড় বৈঠা বেয়ে হাওর পাড়ি দিতে যথেষ্ট ভূমিকা রাখতো উপকরন তার নাম ছিল “বাদাম”।

বর্ষার পানিতে কানায় কানায় ভরপুর। ঝড়ো বাতাসের সাথে থাকতো বড় বড় ঢেউ বা আফাল।ঢেউ ভরা ভাসমান পানিতে হাওরে নৌকা ভাসানোর পূর্বেই দাড়,বৈঠার সাথে তুলা হতো “বাদাম”সহ এর প্রয়োজনীয় উপকরণ। ঘাটের নৌকা ভাসিয়ে সামান্য বাতাসের আভা থাকলেই মাঝিরা তুলতেন “বাদাম নৌকার পাল”।ঘন্টার পর ঘন্টা পাল তুলে দূরের ঠিকানায় পৌঁছে যেত মানুষ।বাদামের উপকরণ গুলোর মধ্যে রশ্মিতে মোড়ানো বাদামের মোটা কাপড়,মস্তুল,কবি,ডান্ডি কূড়া,শূয়ারী ঘোড়া বা বাদাম ঘোড়া,শূড় দড়ি এবং নৌকার পাছায় হাইলের বৈঠা হাতে নিয়ে থাকতো অভিজ্ঞতা সম্পন্ন একজন মাঝি। হাওরে নৌকার বাদামের পালতুলে মাঝি মনের সুখে গাইতেন গান।

বর্তমান সময়ে নৌকায় ইঞ্জিন ব্যাবহার করে মূহুর্তেই চলে যায় বহুদূর। তাই এখন হাঠাৎ দেখা মিলে শরতের মৃদু হাওয়া হাওরে ভাসমান কোন ছোট নৌকায় বাদাম টাঙ্গানোর এমন চিত্র।মনে করিয়ে দেয় হাড়ানো অতীতকে।

আজকের সিলেট ডটকম / জনি কান্ত শর্মা

শেয়ার করুন