২০ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : এসএমপির জালালাবাদ থানা এলাকা থেকে মোছা. নীলিমা ফেরদৌসী ইভা (১২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা করেছে পুলিশ। নিহত নীলিমা ফেরদৌসী ইভা শেখেরগাঁওয়ের সাজ্জাদুর রহমানের মেয়ে।
বুধবার সকাল ১১টার দিকে জালালাবাদ থানাধীন শেখেরগাঁওয়ে তার বসতঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এসএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার বি.এম আশরাফ উল্যাহ তাহের জানান, ইভা মানসিক ভারসাম্যহীন ছিলো বলে তার পারিবার জানিয়েছে। সে এর আগে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার সকাল ৯টার দিকে ইভা পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকাল ১০টার দিকে তার দেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে জালালাবাদ থানার একদল পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।