১৮ অক্টোবর ২০২২


সিলেটে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে যথাযত মর্যাদায় ও বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে জাতির পিতার কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার সকালে কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালী বের করে জেলা প্রশাসন। এর পর শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে কবি নজরুল অডিটরিয়ামে শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভা, কেন্দ্রীয় ভাবে আয়োজিত উদবোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন