৩০ অক্টোবর ২০২৩
ছবি : সংগৃহীত
এমদাদুর রহমান চৌধুরী জিয়া : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে ‘বিশেষ পরিস্থিতিতে’ ক্লাস কার্যক্রম অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ভার্চুয়াল মাধ্যমে জরুরি একাডেমিক কাউন্সিলের সভা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা অংশ নেন।
সভা শেষে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে যদি সশরীরে ক্লাস নেওয়া সম্ভব না হয়, তাহলে অনলাইনে ক্লাস নেওয়া হবে। তবে পরীক্ষা কার্যক্রম সশরীরে অনুষ্ঠিত হবে।
এদিকে একাডেমিক কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী ২০ শতাংশ ক্লাস অনলাইনে নেওয়া যাবে। তাই বিরূপ পরিস্থিতিতে বিশেষত যদি বিশ্ববিদ্যালয়ের পরিবহন না চলে, এমন দিনের ক্লাসগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এএস // আতারা