১৭ জুন ২০২৩
মোঃ মিজানুর রহমান চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : পড়িলে বই আলোকিত হই,না পড়িলে বই অন্ধকারে রই এই শ্লোগান কে সামনে রেখে অগ্রগামী গনপাঠাগার নালমুখ কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, গাছের চারা বিতরন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নালমুখ বাজার অগ্রগামী গনপাঠাগার কার্য্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সচিব মোক্তার মিয়ার সভাপতিত্বে ও ছাত্রনেতা সোহেল আহমদ ও ফজলুর রহমান লস্কর জসিমের মুগ্ধকর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট রোটারিয়ান তাহমিনা আক্তার গিনি।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নালমুখ সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহাদুজ্জামান খান মাসুক, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, মাস্টার শাজাহান মোল্লা, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান,ডাঃ সিরাজুল ইসলাম, চুনারুঘাট সরকারী কলেজের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা,মাস্টার ফেরদৌস আহমদ,ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, মাস্টার জসিম উদ্দিন মোশাহিদ মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা আক্তার গিনি বলনে, পাঠাগারে গেলে পাবেন দুনিয়ার সবচেয়ে ভাল বন্ধু, আর সে বন্ধু হলো বই। বইয়ের চেয়ে ভাল কোন বন্ধু খুজে পাবেনা। তিনি বলেন গন পাঠগার একা চালানো যায় না সে জন্য নালমুখ অগ্রগামী গনপাঠাগারের ছিদ্দিকুর রহমানকে সকলে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটিকে বাচিয়ে রাখতে হবে।
উক্ত অনুষ্ঠানে সকল বক্তাগন অগ্রগামী গনপাঠাগারের প্রতষ্ঠিাতা ছিদ্দিকুর রহমান’সহ সকল প্রতিষ্ঠাতাদের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিনামূল্যে বিতরন করা হয়।