৮ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট অঞ্চলে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। সামাজিক ও পারিবারিক অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে। এতে মানসিক চাপ বাড়ছে মানুষের দেহ মনে। এইসব ঘটনায় বাড়ছে আত্মহত্যা ও খুনের ঘটনা। বিশেষ করে একদিনে ৬ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে সিলেট অঞ্চলে।
মঙ্গলবার বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ, ছাতকে নদী থেকে স্কুলছাত্রীর ভাসমান মরদেহ, হবিগঞ্জ জেলার নবীগঞ্জে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ, মাধবপুরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, লাখাইয়ে বিষপানে আত্মহত্যা, বাহুবলে ঝুলন্ত লাশ উদ্বার করে পুলিশ
জগন্নাথপুর
মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রাম থেকে সুরুজ আলী (৭০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গন্ধর্বপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র।
ছাতক
মঙ্গলবার দুপুরে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রাম সংলগ্ন বোকা নদী থেকে নিখোঁজের ২৪ ঘন্টা পর ফাহিমা বেগম (৯) নামে এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সে টেটিয়ারচর গ্রামের ছাদিকুল ইসলামের কন্যা ও চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
নবীগঞ্জ
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিজনা নদীর সদরঘাট এলাকা থেকে নিখোঁজের ২০ ঘন্টা পর মোজাক্কির মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মোজাক্কির মিয়া (২৫) ওই উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া গ্রামের ছলিম উল্লাহর ছেলে।
দুপুরে উপজেলার বিজনা নদীর সদরঘাট এলাকায় মোজাক্কিরের মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান সহকারে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।
মাধবপুর
মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রাম থেকে সাগর দেব মরণ (২০) নামে এক তরুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে আন্দিউড়া গ্রামের হরিপদ দেব এর পুত্র। সকালে ঘুম থেকে উঠছে না দেখে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
বাহুবল
হবিগঞ্জের বাহুবলে প্রেম করে বিয়ের ৫ বছর পর ঘর থেকে ঝর্ণা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকালে তিনি নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো তার মরদেহ উদ্ধার করে। সকালে ঝর্ণা হঠাৎ করেই নিজ ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। পরে পরিবারের অন্য সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
লাখাই
হবিগঞ্জ লাখাইয়ে বিষপানে এক মহিলা আত্মহত্যা করেছে । জানা যায়, মঙ্গলবার দুপুর লাখাই উপজেলার করাব ইউনিয়নের হরিণা কোণা গ্রামের এ ঘটনা ঘটে।
পুলিশের সুত্রে জানা যায়, হরিনা কোণা গ্রামের আব্দুল মন্নাফের স্ত্রী আছমা খাতুন (৫০) বিষ পান করে আত্নহত্যা করেছে। মৃত ব্যাক্তির ছেলে মেয়ে এ সময় ঘরে কেউ ছিল না। মৃত ব্যাক্তির ভাই ও ছেলে কাজ শেষে করে বাড়ীতে আসলে দেখতে পায় আছমা খাতুন শারীরিক অবস্তা খারাপ তাই থাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে মৃত্যু হয় বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।