১৫ ডিসেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : ঘন কুয়াশার পড়ার সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রাও কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর ফলে সিলেটে বাড়তে পারে শীতের তীব্রতা। আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সিলেটের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সিলেটের মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সিলেটের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সিলেটের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।