২ নভেম্বর ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মোতালেব খানসহ ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে তাদের আটক করে ধর্মপাশা থানা পুলিশ।
আটক অন্য নেতাকর্মীরা হলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল হক, সদস্য হারুনুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারাই, যুগ্ম আহবায়ক সাইফুল রহমান কাঞ্চন, ইকবাল হোসেন, আবুল বাশার, সদস্য জুবায়ের আলম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার।
বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে ৯জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএস // আতারা