৩১ মে ২০২২


সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল কাল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিযাউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আাগামীকাল বুধবার বিকাল ৪টায় জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপীর বাসায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী ও সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন