২৪ আগস্ট ২০২৩
বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম সিনেমা এম আর- ৯ মুক্তি পাচ্ছে শুক্রবার থেকে!
কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা, যা নিয়ে প্রকাশ হয়েছে অসংখ্য বই এবং প্রতিটি সিরিজই পাঠকপ্রিয় হয়েছে। তারই একটি “ধ্বংস পাহাড়” যা অবলম্বনে তৈরি হয়েছে বাংলাদেশ ও আমেরিকার যৌথ প্রযোজনায় MR-9 DO OR DIE ছবিটি। এই মুভিতে হলিউড বলিউড এবং ঢালিউডের একঝাঁক তারকা অভিনয় করেছেন।
শুক্রবার দেশে ও দেশের বাহিরে একযোগে মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন আসিফ আকবর।
শুক্রবার থেকে প্রতিদিন সিলেট এর দর্শকরা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে ছবিটি উপভোগ করতে পারবেন।