২০ ডিসেম্বর ২০১৭


ছাতকে সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ আহত

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার কৈতক ডাক বাংলর কাছে সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- প্রটোকল অফিসার এসআই জহিরুল ইসলাম, গাড়ী চালক রাজিবুল ইসলাম, কনস্টেবল বিজয় কর, আল আমিন, আব্দুর রহমান ।

বুধবার সকালে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ গামী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলামকে দেয়া পুলিশ প্রঢৌকলের গাড়ীটি(ঢাকামেট্রো-ঠ ১৪-২১০৭) কৈতক ঐই স্থানে পৌছালে বিপরীতগামী একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে সড়কে রাখা পাথরের স্তুপে পড়ে গাড়ীটি দুর্ঘটনার কবলে পড়ে যায়। এতে গাড়ি উল্টে পুলিশসহ গাড়ীটির মারাত্মক ক্ষতি হয়। পুলিশের দুমড়ে-মুচড়ে পড়া গাড়ীটি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে।

জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহিত মিয়া আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যান। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(আজকের সিলেট/২০ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন