১৭ আগস্ট ২০২৩


বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

শেয়ার করুন

তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুম্ভ দাস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শুম্ভ উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের গোপেন্ড দাস বানুর ছেলে। তিনি পরিবারের একমাত্র উপর্জনশীল ব্যক্তি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নৌকা দিয়ে যাওয়ার সময় কুটিতে টানানো কারেন্টের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পরে যান শুম্ভ। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর উপজেলার ওসি মোহাম্মদ সাইফুল আলম গটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন