১৮ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : নগরীর হাওলাদারপাড়ায় একটি বাঁশঝাড় থেকে নিঁখোজের ৫০ ঘন্টা পর রাহুল দাস (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আখালিয়া হাওলাদারপাড়া কালিবাড়ী বাবুল দাসের কলোনিতে ভাড়াটিয়া রুবেল দাসের পুত্র। এ ঘটনায় সন্দেহভাজন এক মহিলাকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে বাড়ির পাশের রাহুলের বাঁশঝাড়ে লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর স্বজনরা জানান, গত শনিবার দুপুর থেকে স্বজনরা তাকে খোঁজে পাননি। তার লাশ পাওয়ার পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। একমাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে শোকের মাতম চলছে।
এদিকে, তিন বছর বয়সী শিশু রাহুলের নিখোঁজের ঘটনায় শনিবার সাধারণ ডায়রি করেন তার বাবা রুবেল দাস। পেশায় রাজমিস্ত্রী রুবেল দাস সিলেট নগরীর আখালিয়া হাওলাদারপাড়া কালিবাড়ী বাবুল দাসের কলোনিতে ভাড়াটিয়া।