২২ জুন ২০২৩


সংবাদিককে হুমকি :সমবায় কর্মকর্তার বিরুদ্ধে জিডি

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দিয়েছেন সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব; এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি নং -৮৩৬) হয়েছে।

আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু হেনা বুধবার (২১ জুন) দিবাগত রাতে আজমিরীগঞ্জ থানায় এ জিডি করেন।

সাংবাদিক জিডিতে উল্লেখ করেছেন, আজমিরীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় গত ১৪ জুন দৈনিক খোয়াই পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে ওই কর্মকর্তা ১৯ জুন বিকেলে সাংবাদিক আবু হেনাকে উপজেলা পরিষদের ভেতরের রাস্তায় পেয়ে হুমকি দেন।

কেন সংবাদ প্রকাশ করেছেন জানতে চেয়ে ওই কর্মকর্তা স্থানীয় বাসিন্দা বলে হুমকিসূলভ কতাবার্তা বলেন। এ সময় প্রেসক্লাবের সহ সভাপতি ফরহাদ চৌধুরীও সঙ্গে ছিলেন।

তবে অভিযোগ মিথ্যা দাবি করেছেন সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব। তিনি বলেন, ‘আমি এ ধরণের হুমকি দেইনি।’

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জিডির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন