১১ ফেব্রুয়ারি ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীর চর থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে বাবুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেনজাপাড়া এলাকায় খোয়াই নদীর চর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু-মাটি উত্তোলন করে আসছিল একটি অসাধু চক্র। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।