৭ মার্চ ২০২৩


গোয়াইনঘাটে চমক দেখালো প্রতিভা বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট: গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের প্রতিভা বিদ্যানিকেতন ২০২২ সালের পিইসি পরীক্ষায় ৬ টি ট্যালেন্টপুল ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পরীক্ষায় ১৮টি টেলেন্টপুল বৃত্তি লাভ করে চমক সৃষ্টি করেছে। প্রতিষ্টালগ্ন থেকে প্রাথমিক স্তরের এ প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে চলেছে।

জানা গেছে, ২০২২ সালের পিইসি পরীক্ষায় ছয় জন অংশগ্রহণ করে ৬ জনই ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে শতভাগ ফলাফল অর্জন করে।
বৃত্তি প্রাপ্তরা হলেন, মেহের আফরোজ আলো, নূরে আলম নাহিদ, মোঃ আফজল আহমদ, শাহরিয়ার হোসেন সোহাগ, মরিয়ম জান্নাত ও শেখ দেলোয়ার হোসেন মাহিন। তাদের এই অর্জনে শিক্ষকমন্ডলী স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। মিষ্টি বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আনন্দ উপভোগ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অবিভাবকদের সম্মাননা প্রদান করছেন ।

সাবেক মেম্বার পদপ্রার্থী ইসলাম উদ্দিন, মনজুর আলম, আব্বাস উদ্দিন আবু ও সেলিম উদ্দিন বলেন, উপজেলার সোনার বাংলা এলাকায় মানসম্পন্ন শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি নিয়েই প্রতিভা বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করা হয়। অভিভাবকসহ সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটি তার কাংখিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।আমরা এলাকাবাসীর এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামসুল হক বলেন, প্রতিভা বিদ্যানিকেতনের শিক্ষক-ও শিক্ষার্থীরা অত্যন্ত পরিশ্রমি। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয় ভালো যার জন্য তাদের শতভাগ সফলতা অর্জন সম্ভব হচ্ছে। তিনি বলেন,প্রতিভা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীরা তাদের সঠিক প্রতিভা বিকাশের মাধ্যমে সোনার বাংলার সুনাম ধরে রাখবে।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক জাহিদুল ইসলাম, জৈন উদ্দিন ও আলিম উদ্দিন বলেন, গোয়াইনঘাটে ১৩৪টি সরকারী প্রাইমারী স্কুল ছাড়াও আরো অর্ধশত কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। উপজেলা সদরের বাহিরে অবস্থান করেও প্রতিভা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীর শতভাগ টেলেন্টপুল বৃত্তি অর্জন করায় প্রমাণ হয় এ প্রতিষ্ঠানে যুগোপযোগী ও গুনগত মানসম্পন্ন পড়াশুনা হয়।

প্রতিভা বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোশাহিদ আলী বলেন, শিক্ষার্থীদের পাঠদান শুধু ক্লাসেই নয়, হোমওয়ার্কগুলোও অত্যন্ত যত্ন সহকারে আদায় করা হয়। এছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও শিক্ষার্থীদের স্কুলের প্রতি মনযোগী করে তোলা হয়। ফলে সকল ক্ষেত্রেই প্রতিভা বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থীরা সমান দক্ষতা দেখিয়ে যাচ্ছে।

শেয়ার করুন