১৪ এপ্রিল ২০২২


নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৯ জনের মৃত্যু

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকা ডুবে পাঁচ শিশুসহ অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যের নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পর এ প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রাদেশিক গভর্নরের বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

গভর্নর আমিনু তাম্বুওয়াল জানান, নৌকাটি সাগরী নদীতে ৩৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় ডুবে যায়। ডুবুরিরা ছয়জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। নৌকাটির অধিকাংশ যাত্রীই ছিলো নারী। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

ডয়েচে ভেলে জানায়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এই সোকোতো প্রদেশে প্রধানত মুসলিম জনগোষ্ঠী বসবাস করে থাকে এবং নৌকাডুবিতে মৃতদের দাফন সম্পন্ন হয়েছে।

এর আগেও এই ধরনের দুর্ঘটনার জন্য নৌকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন এবং নিরাপত্তা নিয়মের অভাবকে দায়ী করা হয়েছে।

শেয়ার করুন