৭ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : রাজধানী ঢাকায় বসবাসরত কানাইঘাটের অধিবাসীদের নিয়ে গঠিত কানাইঘাট সমিতি, ঢাকার নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটির সভাপতি করা হয়েছে ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলামকে। এছাড়া নতুন কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহীকে।
গতবৃহস্পতিবার (৪ঠা মে, ২০২৩) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে আয়োজিত এজিএম ও সংবর্ধনা অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় কানাইঘাট সমিতির পক্ষ থেকে কানাইঘাট তথা সিলেটের কৃতি সন্তান, বৃহত্তর জৈন্তার প্রথম সচিব এবং কানাইঘাটের গর্ব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহীকে সংবর্ধনা প্রদান করা হয়।