২৩ আগস্ট ২০২৩
গোয়াইনঘাট সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় ১০ গরু আটক করা হয়েছে। অজ্ঞাত কারণে ধরা পড়েনি চিহ্নিত চোরচালানীরা। ফলে মামলা হয়েছে অজ্ঞাতদের আসামী করে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ আগস্ট) গোয়াইনঘাট থানার একদল পুলিশ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের লামাহাদারপার গ্রামের লাল টিকির পার নামক স্থানের পিয়াইন নদীর তীরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে রুস্তুমপুর ইউনিয়নের লামাহাদারপার গ্রামের লাল টিকির পার সংলগ্ন পিয়াইন নদী থেকে আমাদানি নিষিদ্ধ বিভিন্ন রং ও সাইজের ভারতীয় ১০টি গরু আটক করা হয়। পরে উক্ত গরু চোরাচালানের সাথে সরাসরি সম্পৃক্ত ১ জন পলাতক সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাকত গোয়াইনঘাট থানায় একটি মামলা করে পুলিশ। মামলা নং ২৩(৮)২০২৩।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম ভারতীয় গরু আটক ও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।