১০ এপ্রিল ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরীর ৬ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ। সিলেট মহানগর ছাত্রলীগের সধারণ সম্পাদক নাঈম আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার বিতরণ করেন।
রোববার বিকেলে ছাত্রলীগ নেতা আমির এহসান মনার সভাপতিত্বে এবং জুবায়ের আহমদ রনি সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মদন মোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফহুল হোসেন লিমন, মহানগর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ, রাসেল খান, দেবাশীষ তালুকদার, বিশাল দে উৎস প্রমূখ।