১৭ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : গত শনি ও রোববার সিলেটে করোনায় কারো মৃত্যু না হলেও গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি এ রোগে সিলেট জেলায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে ৩৭৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হবিগঞ্জে করোনায় আক্রান্ত ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সকালে স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরো ৪৪ জন করোনাক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১০ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আর ৩৪ জন সিলেট জেলার বাসিন্দা। এ বিভাগে সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৫১১ জনের। নতুন সুস্থ ৪৭ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৯৯ জন। গত রবিবার এ বিভাগে করোনায় ১১ জন এবং এর আগের দিন শনিবার ১৪ জন আক্রান্ত হয়েছিলেন।
সিলেটে করোনা শনাক্তের হার আরো কমছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মাত্র ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া, গত ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।
করোনাভাইরাসে আক্রান্ত ১৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৯ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।