২৬ মার্চ ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপির জনবহুল বাজার টুকের বাজার ও পূর্ব ইসলামপুর ইউপির রাজনগর বাজারে খেয়াঘাটে সেতুটির সংযোগস্থল। প্রতিদিন প্রায় ৫-৬ হাজার মানুষের যাতায়াত এই বাঁশ ও কাঠের সেতু দিয়ে। স্কুলের ছাত্রছাত্রী ও দুই ইউনিয়নের সাধারণ মানুষ পাড়াপাড় হয় এই সেতু দিয়ে।
শনিবার আনুমানিক ভোর ৪টার দিকে হঠাৎ পাহাড়ি ঢলে সেতুটি ভেঙে যায়। সকাল থেকেই দুর্ভোগে পড়েন রোগী,সাধারণ মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরা।
পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর আলম জানান, শুনেছি ভোরে হঠাৎ পাহাড়ি ঢলে টুকের বাজার- রাজনগর খেয়াঘাট বাঁশ ও কাঠের তৈরি সেতুটি ভেঙে যায়। সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে খেয়াঘাট কর্তৃপক্ষের দ্রুত সংস্কার জরুরি।