৬ নভেম্বর ২০২৩


সিলেটসহ দেশজুড়ে ফের ২ দিনের অবরোধ

শেয়ার করুন

 

আজকের সিলেট ডেস্ক: দ্বিতীয় দফায় দুই দিন অবরোধ পালনের পর একদিন বিরতি দিয়ে ফের সিলেটসহ দেশজুড়ে দুইদিনের জন্য সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করে।

তিনি বলেন,আগামী বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) দলটি এই কর্মসূচিতে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করবে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে যাওয়া গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি ও ১২ দলীয় জোটসহ বিএনপির সমমনা দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করেছে।

 

এএস // আতারা

শেয়ার করুন