১৩ ফেব্রুয়ারি ২০২২


যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমানের ফল

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে রোববার। এবারও ঘরে বসেই মোবাইলে এবং ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে। বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানা যাবে। প্রতি এসএমএসর জন্য ২ টাকা ৬৭ পয়সা (সব চার্জ অন্তর্ভুক্ত) খরচ হবে।

এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফলের জন্য- HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে। উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য- HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য- HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

আর অনলাইনে ফল পেতে যেতে হবে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে।

এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চ্যুয়ালি ফলাফলের পরিসংখ্যান তুলে দেবেন। এরপর থেকেই ফলাফল পাওয়া যাবে।

শেয়ার করুন