১৪ ডিসেম্বর ২০১৭


ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবইল ফোন, মূল্যবাদন সামগ্রীসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার মধ্যরাত তিনটার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুন নূর গজনবীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।

বদরুল ইসলাম গজনবী ও ভাতিজা মাও. আব্দুল মতিন গজনবী বলেন, গত বুধবার দিনগত রাত তিনটার দিকে ১৪/১৫ জনের মোখশ পড়া ডাকাত দল তাদের বসত ঘরের প্রধান ফটকের স্টিলের গেইটের তালা তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাত দল অস্ত্রের মুখে ঘরের সকলকে জিম্মি করে হাত পা বেঁধে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, ৪টি মোবাইল সেট মূল্যবান সামগ্রী সহ প্রায় ১২ লক্ষ লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার(ওসমানীনগর সার্কেল) মো. সাইফুল ইসলাম, ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাতির স্থল পরির্শন করেন।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের ধরতে অভিযান অভ্রাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

(আজকের সিলেট/১৪ ডিসেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন