১১ মে ২০২৩


বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

শেয়ার করুন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে মুছাব্বির মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহত মুছাব্বির তারাপাশা গ্রামের ছত্তার মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের তাজুল মেম্বারের সঙ্গে সিরাজ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মুছাব্বির গুরুতর আহত হন। তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন