২৩ সেপ্টেম্বর ২০২৩


সমতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় : তদন্ত কমিটি

শেয়ার করুন

ছাতক সংবাদদাতা : নিয়োগ বাণিজ্য,অর্থ আত্মসাৎ, মিজানুর রহমান হত্যার মামলার চার্জশীট অভিযুক্ত আসামী,জাল-জালিয়াতি,আয় ব্যয় সহ নানা খাত থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা, অনিয়ম-দুর্নীতির ঘটনায় তিন সদস্য একটি তদন্ত কমিটি গঠন,

ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি: ছাতকের সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতাসহ রয়েছে পাহাড়সম অভিযোগ।

গত ৬ বছর ধরে অধ্যক্ষের দায়িত্ব পালনকালে তিনি কলেজের বিভিন্ন খাত থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, দলীয় ক্ষমতার অপব্যবহার, সরকারি দুটি প্রকল্পের লাখ লাখ টাকা লুটপাট,ভুয়াভাউচার,ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্তি ফি আদায়সহ নানা নিয়োগ বাণিজ্য,অর্থ আত্মসাৎ, মিজানুর রহমান হত্যার মামলার চার্জশীটে অভিযুক্ত আসামী। এ মামলায় একমাস ৬দিন অধ্যক্ষ নাসির উদ্দিন সুনামগঞ্জ জেল হাজতে ছিলেন।
গত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসের দন্ডপ্রাপ্ত আসামী দেলওয়ার হোসেন সাঈদীর মৃৃত্যুতে শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ। অফিস সহকারি নামে ভুয়া বেতনভাতা অধ্যক্ষ নিজেই স্বাক্ষর দিয়ে উত্তোলন প্রভৃতি।

এসব অভিযোগের তদন্তে উপজেলা প্রশাসন কর্তৃক তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গত ২০১৮ সালে অধ্যক্ষ পদে নাসির উদ্দিন যোগদানের পর আয় ব্যয় কোন হিসাব আজ পর্যন্ত দেননি বলে তার বিরুদ্ধে এলাকাবাসী তার বিরুদ্ধে একাধিবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে রহস্যজনক কারনে এসব অভিযোগ গায়েব হয়ে যায়।

লিখিত অভিযোগ থেকে জানা যায়,অফিস সহকারি মনিরুল ইসলাস মুন্না ছুটি না নিয়ে বিদ্যালয় থেকে চাকুরীর তথ্য গোপন করেই গত ২০২২ সালে ১৫ সেপ্টেম্বর লন্ডনে চলে যান। সে যাবার পর থেকে তার মাসিক বেতনভাতা অধ্যক্ষ নিজেই স্বাক্ষর দিয়ে উত্তোলন করেছেন । এ ঘটনায় গত ১৪ আগষ্ট উপজেলার নিবাহী কর্মকতার বরাবরে লিখিত অভিযোগ করেন সাতগাও গ্রামের চমক আলী পুত্র আবুল কালাম আজাদ। তার অভিযোগটি এখনো তদন্ত হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের ঘটনায় গত ৩ আগষ্ট কালিপুর গ্রামে মৃত খাতিব মামনের পুত্র পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন অধ্যক্ষের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও প্রচারিত। এছাড়া আইনাকান্দি কামারগ্ওা সুদুখালি রাস্তা মেরামতের নামে ২ লাখ টাকার,সমতা স্কুল এন্ড কলেজের রাস্তা উন্নয়ন ২লাথ টাকার প্রকল্পের কাজ না করে এসব টাকাগুল্ োপিআইও অধ্যক্ষ ভাগ ভাটোয়ার করে আতœসাতের করেছেন বলে ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদসহ এলাকাবাসী ও অভিযোগ করেন।

গত ২৪ আগস্ট অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায ১৭ জন সরকারি কর্মকতা ও ১১জন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল তার বক্তব্যে বলেন, সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, কর্তৃক ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসাঈন সাইদীর মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় শোক দিবসের বিনষ্ট করেছেন।তার বিরুদ্ধে রয়েছেন,নিয়োগ,বাণিজ্য,অর্থ আত্মসাৎ একটি হত্যা মামলার আসামী রয়েছে।

 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় স্মারক নং-উমাশিঅ/স্নাতক/২০২৩/০৬ গত ২৭ আগষ্ট সমতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ নাসির উদ্দিনের বিরুদ্ধে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসের দন্ডপ্রাপ্ত আসামী দেলওয়ার হোসেন সাঈদীর মৃৃত্যুতে শোক প্রকাশ করায় ঘটনায় কারণ দর্শানোর নোটিশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা তি সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে নিশ্চিত করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দন্ডপ্রাপ্ত আসামী দেলওয়ার হোসেন সাঈদীর মৃৃত্যুতে শোক প্রকাশ করায় একটি ভিডিও ক্লিপ উদাপন করেছেন মাসিক সভায়। এঘটনায় একমাস অতিবাহিত হলেও মাউশি কোন পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় জানান,অধ্যক্ষ নাসির উদ্দিন কর্তৃক ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দন্ডপ্রাপ্ত আসামী দেলওয়ার হোসেন সাঈদীর মৃৃত্যুতে শোক প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে উপজেলার নিবাহী কর্মকতা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতাকে লিখিত অবগত করেছি।

শেয়ার করুন