২৬ নভেম্বর ২০২৩


গোয়াইনঘাটের হাওরে গ্যাসের নতুন জোন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে গোয়াইনঘাটের হাগলা হাওরের নতুন একটি জোনে গ্যাসের সন্ধান মিলেছে।রোববার (২৬ নভেম্বর) দুপুরে সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, গোয়াইনঘাটের হাগলা হাওরের মাঝখানে অবস্থিত নতুন এই কূপটি বর্ষায় ডুবে থাকলেও শুকনো মৌসুমে পানি থাকে না সেখানে। ২০১৮ সালে ত্রিমাত্রিক ভূতাত্তিক জরিপে সেখানে গ্যাসের সন্ধান পায় সিলেট গ্যাস ফিল্ড। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য ১০ নম্বর কূপ হিসেবে এটি খনন শুরু করে চীনের একটি কোম্পানি। গত ৫ মাস খনন শেষে সেখানে মিলেছে সফলতা। এখানে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। যার সর্বনিম্ন বাজার মূল্য ৩ হাজার ৬০০ কোটি টাকা। প্রকল্পে ব্যয় হয়েছে ২০৩ কোটি টাকা।

শেয়ার করুন