৬ জানুয়ারি ২০২২


কুশিয়ারার উন্নয়নে চার হাজার কোটি টাকার কাজ চলছে : পানিসম্পদ উপমন্ত্রী

শেয়ার করুন

রাজা সায়মন, ফেঞ্চুগঞ্জ থেকে :  পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, কুশিয়ারা নদী উন্নয়নে ৪ হাজার কোটি টাকার কাজ চলছে, এই এলাকার নদী ভাঙন পরিদর্শন করে কুশিয়ারা নদীর ভাঙন রোধে আলাদা ৮শত কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।এক নেকে পাস হলেই তা কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে বল্ক নির্মাণে জন্য ব্যয় হবে।এছাড়া নদীর ভাঙ্গনের কারণে যাতে আর কোন বাড়ি ঘর ভাঙ্গনের কবলে না পড়ে সেই ব্যবস্থা গ্রহন করা হবে।

বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা ডাইক ও নদী ভাঙ্গণ এলাকা পরিদর্শন পূর্বে এক পথসভায় তিনি তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সেরা প্রধানমন্ত্রী। তিনি সততায় সেরা, মেধায় সেরা, যোগ্যতায় সেরা, অভিজ্ঞতায় সেরা। সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।তার সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং হবে।যার উদাহরন পম্দাসেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ।এছাড়া আধুনিক বাংলাদেশ গড়তে ২০৪১ সাল পর্যন্ত পরিক্ল্পনা গ্রহন ও বাস্তবায়নের কাজ চলছে বলে জানান।মন্ত্রী আর বলেন হাবিব আমার খুব প্রিয় তাকে কথা দিয়েছিলাম তার এলাকা দেখতে আসবো তাই আজকে আসা।

সভায়  সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, আমি আপনাদের কথা দিয়েছিলাম নির্বাচনের আগে আজ মাননীয় মন্ত্রী আমার অনোরোধ রেখে আপনাদের নদী ভাঙ্গণ এলাকা দেখতে এসেছেন।তিনি আপনাদের এই সমস্যাগুলো আমার কাছে শুনে বলেছিলেন একদিন যাবেন। আজ তিনি তা দেখে পরবর্তি ব্যবস্থা গ্রহন করবেন।মন্ত্রী তার নির্বাচনী এলাকা পরিদর্শণে আসায় তিনি ধন্যবাদ জানান।

সভায় বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী সভাপতিত্বে , সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুলের পরিচালায় এতে আর বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।

এসময় উপস্তিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ,তত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার,বিভাগীয় উপ প্রকৌশলী এ কে এম নিলয় পাশা,ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমদ,বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা বেগম।পানি উন্নয়ন বোর্উডের উপ সহকারী প্রকৌশলী গোলাম বারী,ফেঞ্চুগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনি বেগম,সিলেট জেলা আওয়ামীলিগ নেতা এডভোকেট শামিম আহমদ, সিলাম ইউনিয়নের চেয়ারম্যান শাহ ওলিদ,লালা বাজার ইউনিয়নের চেয়ারম্যান ওয়েছ আহমদ, ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ৩নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলিগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী,সহ সধারন সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন খোকন,ও আব্দুল হাই খসরু,জিএস আব্দুল মতিন,সাবেক ভিপি এবিএম কিবরিয়া ময়নুল,দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গির,প্রচার সম্পাদক হাজী এনামুল হক,জাহানার বেগম শ্যামা,সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান,ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি ও সম্পাদক আওয়ামীলিগ নেতা মঈন উদ্দিন আহমদ,আব্দুল মালিক সাইস্তা,ঋন্টু মাস্টার,লোকমান আহমদ লছমান,আব্দুল কাইয়ুম,পংকি মিয়া, জিলু মিয়া,হাজী আবু মিয়া,নজমুল ইসলাম, যুবলীগ নেতা আলমাছ মিয়া,সবুল মিয়া,তাজিন আহমদ,তুহিনুর রহমান প্রমুখ সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলিগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগ, মৎস্যজীবি লিগ সহ অংগ সংগঠনের নেতা কর্মি উপস্হিত ছিলেন।

শেয়ার করুন