৯ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)েএক ছাত্রের মৃত্যু ঘটেছে। তিনি হচ্ছেন
সিকৃবি’র কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মো. মঈনুল ইসলাম।
হবিগঞ্জের চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে। শনিবার সকাল ১১ টায় চুনারুঘাটে নিজ বাড়িতে তার জানাজার নামাজ সম্পন্ন হয়।
এদিকে মঈনুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন।