২০ জুলাই ২০২০


সিলেটে কমছে নদ-নদীর পানি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টি আর উজানের ঢল কমে যাওয়ার সাথে সাথে কমেছে সিলেটের সকল নদ-নদীর পানি। শুধুমাত্র কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার সকাল ৯ টায় সিলেটের সুরমা নদীর পানি সকল পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই অবস্থা গোয়াইনঘাটের সারি ও কানাইঘাটের লোভাছড়া নদীরও। এ দুই নদীর পানিও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সিলেট এসব তথ্য জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটের কানাইঘাটে ১৯ মিলিমিটার, সিলেটে ৩১ এবং শেওলায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে নদ-নদীর পানি কমার সাথে সাথেই সিলেটের নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এতে বন্যা কবলিত এলাকাগুলো আবারও স্বাভাবিক হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নিবৃাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান বলেন, বৃষ্টি কম হওয়া এবং উজানেও বৃষ্টিপাত না থাকায় সিলেটের সকল নদ-নদীর পানি কমছে। যদি বৃষ্টি না বাড়ে তাহলে আগামী এক-দুদিনে মধ্যে পানি আরও কমবে।

শেয়ার করুন