৬ জানুয়ারি ২০২২
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে দুই ব্যক্তির মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সেগুলো উদ্ধার করে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি ওই উপজেলার শিবপাশা বাজারে হাঁটাহাঁটির সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে তারের মধ্যে দুই ব্যক্তির মরদেহ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমকিভাবে মনে হচ্ছে টান্সফর্মার চুরির জন্য তারা খুঁটিতে উঠছিল। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।