১৯ জুলাই ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদী থেকে ১০টি ভারতীয় গরুর চালান আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে গরুর আটক করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গোয়াইনঘাটের সীমান্ত পয়েন্টের চোরাচালান সিন্ডিকেটে পান্তুমাই, লাখাট, প্রতাপুর,বিছনাকান্দি, বাবুরকোনা,আমস্বপ্ন, সংগ্রাম, নকশিয়া, সোনারহাটসহ সবকটি সীমান্ত পয়েন্টে পুলিশের নজরদারী বাড়ানো হয়েছে জানিয়েছে থানা প্রশাসন।
এ ব্যাপারে, গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা এলাকার জাফলং পিয়াইন নদীর কাটারী এলাকা থেকে নৌকাযোগে পাচারকালে ১০টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।