২৬ মার্চ ২০২১


মদিনা মার্কেটে আগুণে পুড়ল ৬টি ঘর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর মদিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। অগ্নিকান্ডে এ জি এফ এন্টারপ্রাইজ নামের একটি ফার্ণিচারের দোকানও পুড়ে যায়।

শুক্রবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের খবর পেয়ে সিলেট ও দক্ষিণ ফায়ার সার্ভিসের ২টি স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও মালামাল উদ্ধারের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে সিলেট ফায়ার সার্ভিস।

শেয়ার করুন