১১ জানুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় থমকে গেছে জনজীবন। ২০২০ সালের মতো ২০২১ সালেও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জীবনপ্রদীপ নিভে গেছে সিলেটের অনেক বিশিষ্টজনদের। আবার অনেকেই স্বাভাবিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যাদের মধ্যে রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিকসহ নানা পেশার মানুষ।
মহামারি করোনা ভাইরাসেও একে একে খসে পড়ছে সিলেটের অনেক বিশিষ্টজন। প্রথিতযশা সাংবাদিক থেকে শুরু করে সংসদ সদস্য ও রাজনীতিবীদরা। করোনায় আক্রান্ত, করোনা-পরবর্তী জটিলতা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, দিলদার হোসেন সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানসহ অসংখ্য গুণিজন।
এতে সিলেটে তৈরি হয়েছে শূন্যতা।