১০ জুন ২০২৩
সিলেটের কোম্পানিগঞ্জে ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের অন্তর্গত রায়পুর থেকে ৬টি গরুসহ ১ জনকে আটক করে পুলিশ।
আটককৃত হলেন – গোয়াইনঘাট উপজেলার পাতলাকোনা গ্রামের ময়না মিয়া’র ছেলে আলা উদ্দিন (৩০)।
জানা যায়, শুক্রবার মধ্যেরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের অন্তর্গত রায়পুর সাকিনের জনৈক কলিম উল্লাহ এর বসতঘরের পশ্চিম পার্শ্বের কক্ষে ৬টি চোৱাই গরুসহ ১ জনকে আটক করেন পুলিশ।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় ৫ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যাহার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।