৪ অক্টোবর ২০২৩


বৃহস্পতিবার সিলেটে আসছেন মন্ত্রী ইমরান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (৫ অক্টোবর ) সিলেটে আসছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ (এমপি ) । মঙ্গলবার ( ৩অক্টোবর ) আজকের সিলেটকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম) আহমদ কবির ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে নিজ নির্বাচনী এলাকা সিলেটে ৩ দিনের সফরে আসবেন মন্ত্রী ইমরান । বৃহস্পতিবার (৫অক্টোবর)  সকাল ৮ টা ২০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি । পরে সকাল ১০ টা থেকে সূচি অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন ।

এর আগে সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর একদিনের সফরে সিলেটে আসেন তিনি । এদিন শাহী ঈদগাহ মাঠে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানসহ গোয়াইনঘাটের ছাত্রসমাবেশে অংশগ্রহণ করেছিলেন ।

এএস // স.বি // আতারা

শেয়ার করুন