৬ ডিসেম্বর ২০১৭
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে তক্ষকসহ রিপন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের সুনু মিয়ার ছেলে।
মঙ্গলবার গভীর রাতে তাকে তক্ষকসহ আটক করা হয়।
মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গেলে রিপনের বাড়ীতে অভিযান চালান অভিযানে নেতৃত্ব দেয়া জগন্নাথপুর থানার এসআই আবুল ফাত্তাহ। তখন রিপনের কক্ষে বন্দি অবস্থায় একটি তক্ষক দেখতে পেয়ে তক্ষকসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা স্বীকার করে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বুধবার সন্ধ্যায় বলেন, বন অধিদপ্তরের লোকজনের সাথে কথা হয়েছে। তাঁরাও আসছেন। পরবর্তী পদক্ষেপ তাদের নিয়ে হবে।
(আজকের সিলেট/৬ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)