৬ ডিসেম্বর ২০২৩


সুনামগঞ্জে ২ কেজি গাঁজাসহ বউ-শাশুড়ি আটক

শেয়ার করুন

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ২ কেজি গাঁজাসহ বউ-শাশুড়িকে আটক করেছে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নতুনবাজার এলাকা থেকে তাদেরকে আটক করে বিশ্বম্ভরপুর থানাপুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশাসহ আরও একজনকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন,মোছা. কুলছুমা বেগম (৪০),আসমা বেগম (৩০) ও আব্দুল জলিল (২০)।

এ ঘটনায় এসআই মতিয়ার রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে।

এএস // আতারা

শেয়ার করুন