৩০ মে ২০২২


সিলেট-লন্ডন ফ্লাইটে হাতাহাতি, আটক ৭

শেয়ার করুন

লন্ডন অফিস : সিলেট থেকে ছেড়ে আসা লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির অভিযোগে ৭ যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে ওই ৭ যাত্রীর পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

জানা যায়, গত ২৫ মে সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ফ্লাইটে ওই হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, এক যাত্রী গালিগালাজ করছেন এবং ২ নারী যাত্রীর সঙ্গে হাতাহাতি করছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, সামনের সারির এক যাত্রীর পায়ে পা লেগে যাওয়ার পর ঘটনার সূত্রপাত। এরপর ওই হাতাহাতির ঘটনা ঘটে। এটা খুবই দুঃখজনক যে বিমানের কয়েকজন যাত্রী এ ধরনের অশোভন ঘটনা ঘটিয়েছেন। ফ্লাইটের কেবিন ক্রুরা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর অনুযায়ী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানায় এবং ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করেন। পরে হাতাহাতির সঙ্গে সংশ্লিষ্ট ৭ যাত্রীকে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন