২৯ মার্চ ২০২৩


পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডা: জেসমিন বরখাস্ত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জনবল নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেটের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও সহকারী পরিচালক ডা: লুৎফুন নাহার জেসমিনকে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত ও তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এদিকে, পরিবারকল্যাণ সহকারী পদে প্রাথমিক তদন্তে অনিয়মতান্ত্রিকভাবে ৮ জনকে নিয়োগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাদের নিয়োগ আদেশ বাতিলের নির্দেশও দেয়া হয়েছে। পরিবারকল্যাণ সহকারী ছাড়াও আয়া পদে নিয়োগেও নানা অনিয়ম বেরিয়ে আসছে। তদন্ত কমিটি সিলেটে অবস্থান করে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

শেয়ার করুন