১০ ডিসেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : হিজড়া যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত লিগ্যাল ইমপাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ডাইভারসিটি প্রকল্পের আওতায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস সুক্তা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এফপিএবি’র কো-অর্ডিনেটর মুক্তাদির রহমান, বন্ধু ওয়েলফেয়ার এন্ড সোসাইটির ম্যানেজার জহিরুল ইসলাম, সাংবাদিক সূবর্ণা হামিদ, এডভোকেট ইয়াছিনুল হক, এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, লিগ্যাল ইমপাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ডাইভারসিটি প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ মিয়া, লিগ্যাল ইমপাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ডাইভারসিটি প্রকল্পের ফাইন্যান্স অফিসার শামীম আহমদ।