২৮ জুন ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর উপজেলার হাওরের পানিতে এক অজ্ঞাত নারীর ভাসমান মৃত লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলারচা মরদানী ইউনিয়নে বলরামপুর গ্রামের সম্মুকে টগার হাওরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেলে স্থানীয়রা থানা পুলিশকে অবগত করেন।
মধ্যনগর থানার এসআই মোঃ মশিউর রহমান দৈনিক আমার সংবাদকে জানান খবরপেয়ে ঘটনাস্থলে যাই। ঐ নারীর বয়স আনুমানিক ত্রিশ থেকে পয়ত্রিশ বছর ধারনা করা হচ্ছে। অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।