৭ আগস্ট ২০২৩


সিকৃবির সেমিনারে টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড কনজারভেশন-এর ডিন প্রফেসর ড. সীন থমাস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে অংশ নিয়েছেন। ৭ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে “Contemporary trends in forestry research” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন বরেণ্য এই শিক্ষাবিদ ও গবেষক। সেমিনারটি সঞ্চালনা করেন কীটতত্ব বিভাগের প্রফেসর ড. আবদুল মালেক এবং স্বাগত বক্তব্য দেন উদ্ভিদ রোগতত্ত¡ ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবদুল মুকিত। সেমিনারে

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আসাদ-উদ-দৌলা, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, কৃষি অনুষদেও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন এর পরিচালক ড. তিলক চন্দ্র নাথ।

শেয়ার করুন