১০ ডিসেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : জাতির সূর্যসন্তান, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় রাষ্ট্রীয় ‘বীরপ্রতিক’ খেতাবপ্রাপ্ত বিশ্বনাথের কৃতিসন্তান সিরাজুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার গ্রামের বাড়ি বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া।
শুক্রবার সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটের সময় সিলেট মহানগরীর সুবিদ বাজার বনকলা পাড়ার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
ব্যক্তিগত জীবনে ৫ সন্তানের জনক সিরাজুল ইসলাম বীরপ্রতিক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগছিলেন। এরমধ্যে তার ব্রেনস্ট্রোকও হয়।