২৯ মার্চ ২০২২


সিলেট জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করলেন ইলিয়াসপত্নী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক  : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সিলেটে শুরু হয়েছে জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় পর্বে সিলেট জেলা বিএনপি’র অন্তর্গত আঠারোটি ইউনিটের ১৮১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন সিলেট জেলা বিএনপি’র আগামী নেতৃত্ব।

মঙ্গলবার সকালে সিলেট জেলা বিএনপি’র সম্মেলন উদ্বোধন করেন নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর সহ ধর্মীনী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা খফরুল ইসলাম আলগীর। আর সম্মেলনে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীদার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ, সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র ও নির্বাহী সদস্য মো. রেজাউল করিম বাদশা, নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, হাদিয়া চৌধুরী মুন্নী।

জানা যায়, কাউন্সিলে জেলার আওতাধীন ১৮ ইউনিটের ১ হাজার ৮১৮ জন ভোটার জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটি ৩ মাসের মধ্যে সম্মেলন আয়োজনের কথা থাকলেও ইতোমধ্যে ২ বছর ৩ মাস অতিবাহিত হয়েছে। করোনার কারণে রাজনৈতিক কার্যক্রমে স্থবিরতা থাকায় সঠিক সময়ে সম্মেলন আয়োজন করা সম্ভব করতে পারেনি দলটি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এ কমিটির আহ্বায়ক করা হয়েছিল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হুদা জায়গীরদারকে। কমিটিতে ২৪ জনকে সদস্য করা হয়েছিল।

তারা হলেন- আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট আবদুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, অ্যাডভোকেট আশিক চৌধুরী, মইনুল হক চৌধুরী, আবদুল মান্নান, ফারুকুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামিম আহমেদ ও আহমেদুর রহমান চৌধুরী।

শেয়ার করুন