২৮ সেপ্টেম্বর ২০২৩


গোয়াইনঘাটে জেলা যুবলীগ নেতা মহিউদ্দিন মহি সংবর্ধিত

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট:

সিলেট জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মোঃ মহিউদ্দিন মহিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে সংবর্ধনা প্রধান করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন শেষে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সিলেট জেলা যুবলীগ নেতা মহিউদ্দিন মহিকে জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে বরন করা হয়। এ সময় তাঁর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন।

সম্মাননা ক্রেষ্ট প্রধান কালে আরও উপস্তিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিধান চন্দ,যুগ্ম আহবায়ক মিসবাহ আহমদ,জেলা তাঁতী লীগের যুব ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ,সদস্য মিজানুর রহমান, আরিফ মাহমুদ শাহীন, খালেদ আহমদ,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান আসক,সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তমিজুর রহমান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কেএম শাহীন আহমদ।

দবির আহমদ,যুবলীগ নেতা বিলাল উদ্দিন, সেলিম আহমদ, নিজাম উদ্দিন,ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ,সাদিকুর রহমান তানিম,রাসেল আহমদ, রেজাউল,গোলাম হোসেন,আলামিন পারভেজ প্রমুখ।

আজকের সিলেট / জে কে এস (জনি কান্ত শর্মা)

শেয়ার করুন