২০ আগস্ট ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী আলী এন্ড ইব্রাহিম (সিলেট-স ১১০০৩৬) পরিবহণের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি নোহা গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে গাড়িটি পুরোপুরি খাদে পরার আগেই ড্রাইভার বাসটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।
বাসের চালক সাব্বির আহমদ বলেন, নোহা গাড়ির সামনে একটি ভ্যান বাঁশ বহন করছিল। এর পিছনে নোহা গাড়ি হঠাৎ ব্রেক করার কারণে আমি গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তা অতিক্রম করি। গাড়িতে ২০-২২ জন যাত্রী ছিলেন। যাদের সবাই ভাল আছেন।